আন্তর্জাতিক
করোনা পরিস্থিতি

চীনে ফের বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে করোনা ভাইরাস ছড়ানো দেশ চীনে নতুন করে আবার সংক্রমণ বিস্তার লাভ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা।

রোববার (২ আগস্ট) দেশটিতে নতুন করে ৪৩ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ে ২৮ জন, বিদেশ থেকে আসা সাতজন এবং উত্তর-পূর্ব প্রদেশ লিয়াওনিংয়ে আটজন শনাক্ত হয়েছেন।

তবে নতুন কেউ মারা যাননি। জিনজিয়াংয়ে নতুন শনাক্ত রোগীরা বেশিরভাগই আঞ্চলিক রাজধানী ও বৃহত্তম শহর উরুমকির বাসিন্দা।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে উরুমকিতে করোনা শনাক্ত হয়। এখান থেকে আবারও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে চীন।

এই অঞ্চলে মোট ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে কর্তৃপক্ষ গণপরিবহন হ্রাস করেছে, কিছু সম্প্রদায়কে বিচ্ছিন্ন করেছে এবং শহরের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করেছে।

এদিকে হংকংয়ে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। ছুটি শেষে ফিরে আসা নাগরিকদের মধ্যে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে হংকংয়ে আবারও সংক্রমণ বিস্তার লাভ করতে পারে।

চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ।

নতুন এ ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা