আন্তর্জাতিক

শেষ হলো করোনাকালের হজ

নিজস্ব প্রতিবেদক:

তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের করোনাকালিন ব্যতিক্রমধর্মী হজ।

রোববার (২ আগস্ট) বিদায়ী তাওয়াফের পরই মূলত হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপরই হাজিরা মক্কা ত্যাগ শুরু করেন।

জামারায় পাথর নিক্ষেপের পর কাবা প্রাঙ্গণে এসে বিদায়ী তাওয়াফ এর সময় হাজিদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়। তাওয়াফ ও সায়ির সময় নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে চলাচল নিশ্চিত করা হয়।

বিদায়ী তাওয়াফ হলো হজের সর্বশেষ কাজ। রাসুল (সা) বলেন, আল্লাহর ঘরে তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ না করে তোমাদের কেউ যেন চলে না যায়।

এ হাদিসে বোঝা যায়, তাওয়াফের মাধ্যমে হজের সমাপ্তি হবে। তাই হজের শেষে কাবা ঘর সাতবার তাওয়াফ করা এবং দুই রাকাত নামাজ আদায় করা কর্তব্য।

করোনারোধে এবারের হজে সৌদির হজ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা বিভাগ খুবই তৎপর ছিল।

হজের কার্যক্রমে ছিল নানা বিধি-নিষেধ। হাজিদের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব পর্যবেক্ষণে বেশ সচেতন ছিলেন কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা