আন্তর্জাতিক

ভারতে মদপানে মৃত্যু বেড়ে ৮৬!

আন্তর্জাতিক ডেস্ক:

বিষাক্ত মদপানে ভারতে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।

শুক্রবার (৩১ জুলাই) যেখানে ৩৮ জনের মৃত্যু হয়েছিল, সেখানে শনিবার (১ আগস্ট) মারা গেছেন আরো ৪৮ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬ জন।

অনেকটা নিশ্চিত জেনেও দেদারছে মদপান করছেন ভারতীয়রা। পাঞ্জাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মদপানে মৃত্যুর এ ঘটনা ঘটেছে পাঞ্জাবের তারান জেলা, অমৃতসর ও গুরদাসপুরেও।

শুধু তারানেই মারা গেছেন ৬৩ জন। প্রাণহানির প্রথম খবর মেলে গত ২৯ জুলাই সন্ধ্যায় অমৃতসর থেকে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ বিক্রিতে জড়িতদের খোঁজে এ পর্যন্ত শতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে জেলায় জেলায় অবৈধ মদকারবারিদের বিশাল চক্র চিহ্নিত হয়েছে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ মদ। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সাতজন শুল্ক কর্মকর্তা ও ছয়জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে অন্ধ্রপ্রদেশের প্রকাসাম জেলায় মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা