করোনায় সুস্থতার সংখ্যা ৮৯ লাখ ছাড়াল
আন্তর্জাতিক

করোনায় সুস্থতার সংখ্যা ৮৯ লাখ ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা তাণ্ডব চালাচ্ছে সারা বিশ্বব্যাপী। প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমিত ও মৃত্যু মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। তবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যাও।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (২১ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৭ হাজার ৬২ জন। এছাড়া বিশ্বব্যাপী সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৩৩০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন।

করোনায় সংক্রমিতের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৮৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ২১ হাজার ৬৩৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ২৫১ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯ হাজার ২০২ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১১ লাখ ৫৪ হাজার ৯১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৭০২ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৪৮৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৭ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৩ হাজার ৫৫৬ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা