ফিলিস্তিনিদের করোনা পরীক্ষাগার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষাগার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিস্তিনিদের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যে চৌকিটিতে ফিলিস্তিনিদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো।

সোমবার (২০ জুলাই) ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণরোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চৌকিটি বানিয়েছিল।

ফিলিস্তিনে গেলো ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৮ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৬৫ জন। ইন্টেনসিভ কেয়ারে (আইসিইউ) চিকিৎসাধীন ৪০ জন। এ পর্যন্ত আক্রান্তদের একজনও করেনামুক্ত হয়নি।

স্থানীয় সুত্র জানায়, ওইদিন ভোরে জেনিনসহ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেফতারে অভিযান চালায় ইহুদিবাদীরা। গুলি চালায় ফিলিস্তিনের ভূখণ্ডে। এসময় ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয় এক ফিলিস্তিনি। দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যেও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সাধারণ নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেলো মাসে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িঘর ভেঙ্গে দেয় তারা। এতে বাস্তুচ্যুত হয় দেড়শতাধিক ফিলিস্তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা