আন্তর্জাতিক

তুরস্কে গোয়েন্দা বিমান বিধ্বস্ত, নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানে একটি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

বিমানটি আর্তোস পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু সাংবাদিকদের বলেন, আমাদের টিম জানিয়েছে, আমরা সাতজন বীরকে হারিয়েছি, তাদের মধ্যে দুই জন পাইলট।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।

সোইলু জানান, সোমবার থেকে ভান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।

তিনি আরো জানান, রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা।

এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা