তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক

তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফখফখ পদত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদের কাছে পদত্যাপত্র জমা দিয়েছেন তিনি।

মিডলইস্টআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ১০৫ জন সংসদ সদস্যের একটি দল তার নেতৃত্বে অনাস্থা প্রস্তাব উত্থাপন করার পর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব আর না বাড়ানোর লক্ষ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফখফখ।

এ এলিস ফখফখের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও তুলেছে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল এন্নাহদা। গত অক্টোবরের নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করে এন্নাহদা।

এন্নাহদা স্বাধীনভাবে একজনকে প্রধানমন্ত্রী নির্ধারণ করলেও তিনি সংসদের সমর্থন লাভে ব্যর্থ হন। এভাবে টানা চারমাস নানা টানাপোড়েনের পর সাবেক অর্থমন্ত্রী এলিস ফখফখকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট।

কিন্তু, সম্প্রতি তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেসরকারি কোম্পানিতে থাকা তার শেয়ার হস্তান্তরে ব্যর্থতার অভিযোগ ওঠে। ফখফখ ক্ষমতায় থাকতেই ওই কোম্পানিটি সরকারি কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। তবে, এক্ষেত্রে কোনও অনিয়ম করেননি বলে দাবি করেছেন এ নেতা।

দেশটির রাষ্ট্রপতি কাইস সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে, যিনি নতুন সরকার গঠনের জন্য দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা