আন্তর্জাতিক

ছাগলের খোয়াড়ে রয়েল বেঙ্গল!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চারদিকে বন্যার পানিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আশ্রয়ের খোঁজে বিপদগ্রস্ত বাঘ ঠাই নিয়েছে ছাগলের খোয়াড়ে।

এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, ছাগলের খোয়াড়ে ঢুকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।

ভারতের আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের আশেপাশের এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে।

ওই ছবিতে দেখা গেছে, বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঘের মাথা ও পেছনের অংশটুকু ছাড়া শরীরের বাকি সব অংশ ডুবে গেছে।

আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুই বন্যার কারণে এভাবে অসহায় হয়ে পড়েছে। উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত, যেখানে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকাও রয়েছে।

এজন্য পানি থেকে বাঁচতে উঁচু জায়গার খোঁজে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে পশুরা।

বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যানের পরিচালক পি শিবকুমার। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা