আন্তর্জাতিক

বিশাল কর্মী ছাঁটাই করছে এমিরেটস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এমিরেটসের প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে ৯ হাজার কর্মচারী ছাঁটাই করতে যাচ্ছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রতিষ্টানটি থেকে কতজন চাকরি হারাতে যাচ্ছে, এবারই প্রথম তার সংখ্যা জানালো এমিরেটস।

এমিরেটস প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, ইতোমধ্যে ১০ শতাংশ কর্মচারী ছাঁটাই করেছে এয়ারলাইনটি। আগামীতে ১৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই হতে পারে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের কারণে কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় বিপর্যস্ত বিশ্বের উড়োজাহাজ খাত। তবে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে স্যার টিম বলেন, ‘আমাদের অবস্থা অন্যদের মতো এত খারাপ নয়।’

ব্যাপক হারে কর্মী ছাঁটাই হতে থাকায় এমিরেটসের কর্মীরা উদ্বেগে রয়েছেন। এয়ারলাইনটিতে যোগাযোগ এবং স্বচ্ছতার অভাব থাকায় এ উদ্বেগ বাড়ছে বলে বিবিসি'র ধারণা।

এ সপ্তাহে এয়ারলাইনটির ৪ হাজার ৫শ’ পাইলটের মধ্যে ৭শ’ জনকে চাকরিচ্যুত করার নোটিশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১২শ’ পাইলটকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া, কয়েক হাজার কেবিন ক্রুকেও ছাঁটাই করেছে এমিরেটস।

২৯০ এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন পূর্বাভাস দিয়েছে, এ বছর বিশ্বের এয়ারলাইনগুলোর ৮৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হবে এবং ১০ লাখ কর্মসংস্থান হারিয়ে যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা