আন্তর্জাতিক

বাংলাদেশে নতুন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার ও অভিজ্ঞ কূটনীতিবিদ বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এক রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রিভা গাঙ্গুলি দাস প্রায় দেড় বছর যাবত বাংলাদেশে ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিক্রম দোরাইস্বামী এই মুহুর্তে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংগঠন ও শীর্ষ সম্মেলন) পদে আছেন। এর আগে তিনি বহুদিন যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার ডেস্ক) হিসেবে সাউথ ব্লকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো দেখাশুনো করেছেন।

সে কারণেই বিক্রম দোরাইস্বামী দিল্লির বাংলাদেশ দূতাবাসেও অত্যন্ত পরিচিত নাম। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত অতিথি।

এর আগে তিনি দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা