আন্তর্জাতিক

করোনা নিয়ন্ত্রণ এখনও সম্ভব: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৬ সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তারপরও তারা মনে করছে, এই মহামারি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব। শুক্রবারের (১১ জুলাই) সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলে অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরেছেন গেব্রিয়াসিস। তিনি বলেছেন, এইসব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে। এই উদাহরণগুলোর মধ্যে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এমনকি এশিয়ার সবথেকে বড় বস্তি মুম্বাইয়ের ধারাভির কথা বলা যায়। কমিউনিটি সংক্রমণ শনাক্ত করা, পরীক্ষা করা, পৃথক করা এবং আক্রান্তদের সবার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার বৃত্তকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা