আন্তর্জাতিক

ভূমিধসে নেপালে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট এক ভূমিধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৯ জন।

বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের ফলে অঞ্চলটির কাস্কি ও লামজং জেলায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এর মধ্যে কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসের ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।

পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, রাত আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদির একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় তিন শিশুসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন তারা জন্মদিন উপলক্ষে একটি বাড়িতে জড়ো হয়েছিলেন।

এদিকে, পোখারায় পৃথক ভূমিধসে নিহত হয়েছে আরও তিন জন। কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়ে বন্ধ হয়ে গেছে। সূত্র: দ্য হিন্দু

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা