আন্তর্জাতিক

করোনা উপেক্ষা করে ট্রাম্পের পার্টি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতিকে কোনরকম পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন সিটি মেয়র স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে সতর্ক করলেও শনিবার হোয়াইট হাউসের সামনে শত শত মানুষকে ভীড় করতে দেখা গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে একদিনে ৫২ হাজার ৩শ’ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য উঠে আসলেও তা ট্রাম্পকে দমাতে পারেনি। বিবিসি জানিয়েছে, পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে রয়েছে সেইসব স্বাস্থ্যকর্মীও; যারা দীর্ঘ সময় ধরে করোনা মোকাবিলায় কাজ করছে।

‘আমরা শহরবাসীকে ছুটির দিনটিতে বাইরে বের না হওয়ার ব্যাপারে সতর্ক করছি’, বলেছিলেন ওয়াশিংটন সিটি মেয়র মুরিয়াল বাউজার। পরে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা নিজেদেরই জিজ্ঞেস করে দেখুন তো। এমন পরিস্থিতিতে সেখানে [হোয়াইট হাউসে] যাওয়ার কি কোনও দরকার ছিল?’

এর আগে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করেন ট্রাম্প। ভাষণে তিনি বলেন, চীন থেকে আসা ‘ভয়াবগ প্লেগকে’ হারিয়ে ‘অসাধারণ এক জয়ের পথে’ এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তবতা একেবারেই ট্রাম্পের বক্তব্যের বিপরীতে অবস্থান করছে।

পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৯টিতেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত আলাবামা, আলাস্কা, কানসাস, নর্থ ক্যারোলিনা এবং সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা