আন্তর্জাতিক

মুখ খুলুন, মোদীকে উইঘুর নেতার আর্জি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়ার জন্য মোদী সরকারের কাছে আবেদন জানাচ্ছে চীনের উইঘুর মুসলমান সম্প্রদায়।

চীনের উপর চাপ বাড়াতে কখনও কখনও তিব্বতকে কাজে লাগিয়েছে ভারত। কিন্তু উইঘুরদের নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে সরব হতে দেখা যায়নি ভারতীয় নেতৃত্বকে। কিন্তু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে প্রবল দমননীতির অভিযোগে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে গত কয়েক বছর ধরেই।

‘ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস’-এর প্রেসিডেন্ট দোলকুন ইসা মিউনিখে নির্বাসিত। ই-মেল সাক্ষাৎকারে তিনি বললেন, ‘‘চীনের সঙ্গে তোষণের নীতি চলে না। মানবতার বিরোধী চীনকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত ভারতের।” চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুরদের উপর যখন দমননীতি শুরু হয়, সেই আশির দশকের শেষে দোলকুন ইসা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন থেকেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তাঁর লড়াই শুরু। শাসকের রোষানলে পড়ে ১৯৯৪ সালে জার্মানিতে পালিয়ে যেতে হয় তাকে। সেখান থেকেই উইঘুরদের উপর নির্যাতন নিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন আজও।

গালওয়ান উপত্যকার হিংসা নিয়ে প্রশ্ন করা হলে ইসা বলেন, ‘‘চীনের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং আগ্রাসী পদক্ষেপের এটা সাম্প্রতিকতম উদাহরণমাত্র। তারা ক্রমশ বর্হিবিশ্বে আক্রমণাত্মক হয়ে উঠছে। হংকংকে তার প্রাপ্য স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। তাইওয়ানকে হুমকি দিচ্ছে। সব প্রতিবেশীদের পিছনে লাগছে। দক্ষিণ চীন সাগরে মিথ্যা অধিকার দাবি করছে। মেকং নদীতে বাঁধ দিচ্ছে নদীর নিম্নভাগের প্রতিবেশীদের কথা চিন্তা না করেই। কোভিড নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার ও অন্যান্য সাধারণ নীতির ধারই ধারছে না।’’

২০১৬ সালে ভারত ভিসা দিয়েছিল দোলকুনকে। চীন প্রতিবাদ করায় সেই ভিসা বাতিল করা হয়। দোলকুন বলছেন, ‘‘এ বার অন্তত চীনকে তোষণ করার নীতি থেকে সরে আসুক ভারত। উইঘুরদের অধিকারকে মান্য করার জন্য চীনের উপর চাপ তৈরি করুক। শিনজিয়াংয়ে যে ভাবে হাজার হাজার উইঘুরকে বন্দি করে রাখা হচ্ছে, তা নিয়ে মুখ খোলার জন্য ভারতকে অনুরোধ করছি। এখনও পর্যন্ত তারা এ নিয়ে নীরব।’’

শিনজিয়াং প্রদেশে উইঘুর স্বশাসিত অঞ্চলকে কার্যত পদানত করে রেখে দিয়েছে বেজিং— এই দাবিতে সম্প্রতি সরব আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ। কূটনৈতিক সূত্রের বক্তব্য, গালওয়ান হিংসার সঙ্গেও এর পরোক্ষ যোগ রয়েছে। লে থেকে কারাকোরাম পর্যন্ত যে রাস্তার নির্মাণ নিয়ে ভারতের প্রতি এত উষ্মা চীনের, তার একটি বড় কারণ হল, বেজিংয়ের আশঙ্কা, এর ফলে আকসাই চীন এবং শিনজিয়াংয়ে নজরদারি বাড়াতে পারবে ভারত।

কিন্তু কোভিড সঙ্কটের মধ্যেই কেন চীন তাদের আগ্রাসন নীতি বাড়াল? উইঘুর নেতার মতে, ‘‘এ সবই উগ্র জাতীয়তাবাদের প্রতিফলন। দেশবাসীকে দেখানো, যে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে। আসলে ওরা যখন দুর্বল, তখনই বেশি হুমকি দেয়। অতিমারির সঙ্গে সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হংকং, উইঘুর, তিব্বতের উপর কমিউনিস্ট পার্টির অত্যাচার বিশ্বের আতসকাচের নীচে। ফলে ঘরোয়া এবং আন্তর্জাতিক— উভয় ক্ষেত্রেই ওরা প্রবল চাপের মুখে।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা