মেক্সিকোতে, এলোপাথাড়ি, গুলি, নিহত, ২৪,
আন্তর্জাতিক

মেক্সিকোতে এলোপাথাড়ি গুলি, নিহত ২৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মেক্সিকোর ড্রাগ রিহ্যাব সেন্টারে এলোপাথাড়ি গুলিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার (০১ জুলাই) মেক্সিকোর ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাব ফেসিলিটিতে এ ঘটনা ঘটে।

গুয়ানাজুয়াতো শহরের পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের গুলিতে আরও ৭ জন আহত হয়েছেন। গত দুই মাসে ইরাপুয়াতোতে এ ধরনের হামলার ঘটনা দ্বিতীয়বার ঘটল।

ফেডারেল সরকারের তরফেও এ ঘটনার কথা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে ছবি শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে পড়ে রয়েছে ১০-১২ জনের রক্তাক্ত দেহ।

গোষ্ঠীগত সহিংসতার চ্যালেঞ্জ প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেক্সিকো সরকার। সে দেশের প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওবরাদোর ১৯ মাস আগে ক্ষমতায় আসার পরই সেখানকার রেকর্ড স্তরের সহিংসতার ঘটনার কমাতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত তা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। বরং গত বছর গণহত্যার ঘটনা নয়া রেকর্ড স্থাপন করে এবং ২০২০ সালে এখনও পর্যন্ত তা সর্বাধিক অবস্থানে রয়েছে।

এর আগে, ৬ জুন ইরাপুয়েতোতেই একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে তাণ্ডব চালিয়েছিল বন্দুকধারীরা। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। তবে সেই একই রিহ্যাব সেন্টারে বুধবারের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

মেক্সিকোয় বর্তমানে অপরাধ ও সহিংসতার নয়া আখড়া হয়ে উঠেছে গাড়ি তৈরির হাব হিসেবে পরিচিত গুয়ানাজুয়াতো। মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ড্রাগ রিহ্যাব সেন্টারগুলিকেই বেশি টার্গেট করা হচ্ছে।

গত বছর আগস্টে কোয়াটজাকোয়ালকোসে দক্ষিণ মেক্সিকোর বন্দরে একটি বারে সশস্ত্র হামলা চালায় বন্দুকধারীররা। সেই হামলায় মৃত্যু হয় অন্তত ২৬ জনের।

মেক্সিকোয় হত্যার ঘটনা রেকর্ড ছুঁয়েছে অনেক আগেই। প্রতিদিন অন্তত ৯৫ জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। প্রতি ১৫ মিনিটে একজন করে মানুষকে হত্যা করা হচ্ছে। সরকারি হিসাব বলছে, ২০১৯ সালে দেশটিতে ৩৪ হাজার ৫৮২ জনকে হত্যা করা হয়েছে। ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ।

মেক্সিকোর এই তথ্যের সঙ্গে তুলনা করলে, ২০১৯ সালে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ১১ হাজার যোদ্ধা এবং সাধারণ মানুষ নিহত হয়েছে। এ কথা জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসেবে মেক্সিকোর কুখ্যাতির জন্য দেশটির কুখ্যাত মাদক চক্রগুলোকে মূলত দায়ী করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা