হংকংয়ে, ১৮০, বিক্ষোভকারী, গ্রেপ্তার!,
আন্তর্জাতিক

হংকংয়ে ১৮০ বিক্ষোভকারী গ্রেপ্তার!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হংকংয়ের ওপর চীনের আরোপ করা বিতর্কিত নতুন নিরাপত্তা আইনের প্রথম দিনেই দেশটির ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ জুলাই) ব্রিটিশ শাসন অবসানের ২৩ বছর পূর্তি উপলক্ষে হংকংয়ের প্রধান সড়কে কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেসময়ে নতুন নিরাপত্তা আইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পুলিশ জানিয়েছে, নতুন আইনের আওতায় কিছু অপরাধের জন্য ওইসব বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভে স্লোগান দেওয়া হয় যে, ‘হংকংকে মুক্তি দিন’, ‘কালো পোশাকধারী পুলিশের বিরোধিতা করুন’। এছাড়া অনেকে দুর্নীতি প্রসঙ্গেও স্লোগান দেয়। অনেকে কালো প্ল্যাকার্ডে লিখেন যে, ‘খারাপ জাতীয় নিরাপত্তা আইনের বিরোধিতা করুন।’

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্প্রে, জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এরপর সেখান থেকে ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

চীনের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত হংকং নিরাপত্তা আইন ভঙ্গের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ৩০ জুন বেইজিংয়ের সর্বোচ্চ আইন পরিষদে এটি পাস হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা