ভয়াবহ, বিস্ফোরণে, কেঁপে, উঠলো, ইরান, নিহত, ১৯,
আন্তর্জাতিক

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভয়াবহ এক বিস্ফোরনে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। মঙ্গলবার (৩০ জুন) উত্তর তেহরানের একটি ক্লিনিকে ওই শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

ভয়াবহ বিস্ফোরনে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। মঙ্গলবার উত্তর তেহরানের একটি ক্লিনিকে ওই শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার (৩০ জুন) এই বিস্ফোরণের খবর প্রচারিত হয়েছে। প্রাথমিক খবরে ১৩ জন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। পরে তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বিস্ফোরণে মোট ১৯ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৫ জনই নারী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবা (৩০ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে তেহরানের সিনা আতাহার স্বাস্থ্য ক্লিনিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৯ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন।

বিস্ফোরণের সময় হতাহতদের কেউ কেউ ক্লিনিকের উপর তলার অপারেশন রুমে অবস্থান করছিলেন।

তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকির জানান, হতাহতদের মধ্যে কয়েকজন ‘উপরের তলায়, অপারেশন কক্ষে ছিলেন - ‘তারা সম্ভবত রোগী কিংবা যাদের অপারেশন করা হয়েছিল বা তাদের সাথে ছিলেন।’ বিস্ফোরণের সময় হালকা সার্জিক্যাল ও মেডিকেল ইমেজিং চালিত এই ক্লিনিকটির অভ্যন্তরে ২৫ জন এমপ্লয়ি কাজ করছিলেন।

তিনি আরও জানান, ঘন ধোঁয়া ও তাপের কারণে দুর্ভাগ্যজনকভাবে এতগুলো মানুষ মারা গেছে। তবে দমকল কর্মীরা ক্লিনিকের ভিতর থেকে ২০ জনকে জীবিত বের করতে সক্ষম হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই ক্লিনিকে একাধিক বিস্ফারণ হয়েছে এবং আগুন থেকে ঘন কালো ধূঁয়া বের হয়ে গোটা আকাশ আচ্ছাদিত হয়ে গেছে। তবে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে দমকল কর্মীরা।

এই বিস্ফোরণের কারণ হিসাবে গ্যাস লিকের কথা বলছে তেহরান কর্তৃপক্ষ। তেহরানের গভর্নরের হামিদরেজা গৌদারজি নামক একজন ডেপুটি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, চিকিৎসা কাজে ব্যবহৃত গ্যাস ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার কারণে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই গোটা ক্লিনিকে আগুন ধরে যায়।

এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে তেহরানের ওই অগ্নিদগ্ধ ক্লিনিকের বাইরে প্রচুর লোক সমাগম দেখা গেছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, বিবিসি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা