আন্তর্জাতিক

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতের দুই সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তান সীমান্তরেখায় এক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মিরের রাজৌরি জেলায় এই ঘটনা ঘটে।

বুধবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তের খারি থ্রায়াত বন দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সশস্ত্র কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাদরে সাথে বন্দুকযুদ্ধে দুই সেনা মারা যায়।

সেনা কর্মকর্তারা দাবি করেন, সন্ত্রাসীরা প্রবেশ করতে পারে এমন তথ্য পেয়েই অভিযান শুরু করা হয়। অনুপ্রবেশকারীরা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই অঞ্চলে বড় আকারের অভিযান চলছে বলেও জানান তারা।

এর আগে নভেম্বরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, বান্দিপোরা জেলার ওই ঘটনায় নিহতরা দুজনই সন্ত্রাসী। ওই সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই হামলার পেছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই দায়ী।

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে দেয় দিল্লি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা