আন্তর্জাতিক

আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!

আবারো পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থগিতাদেশ তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন কিম জং উন।

বুধবার তিনি এই কর্মসূচির ঘোষণা দেন। কিম বলেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে আমেরিকাকে বেধে দেয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার এই নেতা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেসিএন সুত্রে জানা যায় যেহেতু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া অব্যাহত রেখেছে, এবং নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে আমেরিকা গ্যাংস্টারের মতো আচরণ করছে, তাই কিম জং উন স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যেতে বাধ্য নন।

তবে পারমাণবিক কর্মসূচি চালু করলেও আলোচনার জন্য দরজা খোলা রয়েছে। যেকোনো ধরনের পরীক্ষাই যুক্তরাষ্ট্রের ‘মনোভাবের’ ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

ওয়াশিংটন জানিয়েছে, পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে গত মাসে বেশ কয়েকটি ছোট অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে রাখতে উত্তর কোরিয়া ওইসব পরীক্ষা চালিয়েছিল।

সবশেষ ২০১৭ সালে এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা