সৌদি, আরব, তুলে, নিয়েছে, কারফিউ,
আন্তর্জাতিক

কারফিউ তুলছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে কারফিউ জারি করেছিল সৌদি সরকার। কিন্তু মহামারি ঠেকাতে দীর্ঘদিন ধরে চলমান কারফিউ রোববার (২১ জুন) থেকে তুলে নেয়া হচ্ছে।

রোববার (২১ জুন) থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী কারফিউ তুলে নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে কারফিউ তুলে নেয়া হলেও দেশটিতে করোনা ঠেকাতে আরোপিত অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রোববার সকাল ৬ টা থেকে দেশের সমস্ত অঞ্চল থেকে কারফিউ তুলে নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দেশে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা হবে এবং চালু করা হবে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম। তবে সর্বক্ষেত্রেই সামাজিক দূরত্ব এবং করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা হবে।

তবে ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

কারফিউ তুলে নিলেও দেশের জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে চলাফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনো সমাবেশে ৫০ জনের বেশি লোকের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না। একই সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষের বেধে দেওয়া নির্দেশনা মেনেই সে দেশের নাগরিকদের চলাফেলা করতে হবে।

এদিকে সৌদিতে করোনার কারণে দীর্ঘ ৩ মাস বন্ধ রাখার পর আজ থেকে খুলে দেয়া হচ্ছে পবিত্র মসজিদুল হারাম। রোববার সকালে (২১ জুন) সবমিলিয়ে খুলেছে পবিত্র মক্কা নগরীর ১৫৬০ টি মসজিদ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা