আন্তর্জাতিক

খুলে যাচ্ছে মক্কার সব মসজিদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে খুলে দেয়া হচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ।

শনিবার ২০ জুন দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গালফ নিউজের এই প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই মক্কার মসজিদগুলোতে মুসল্লিদের প্রবেশ করতে হবে।

রবিবার ফজরের নামাজ থেকেই মুসল্লিরা জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন।

সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়া হলেও মুসল্লিদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

করোনা মহামারির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত মাসে মক্কা ছাড়া পুরো সৌদি আরবে মসজিদ খুলে দেয়া হয়।

সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ১৮৪ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা