আন্তর্জাতিক
আইভরিকোস্টে ভূমিধস

আমার ছেলের লাশ খুঁজে বেড়াচ্ছি: আবুবকর

আন্তর্জাতিক ডেস্ক:

আইভরিকোস্টের বাণিজ্যিক নগরী আবিদজানে ভয়াবহ ভূমিধসের কারণে ১৩ জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রবল বর্ষণের কারণে ড্রেনেজ চ্যানেল ভেঙ্গে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আবিদজানের কর্মকর্তা ভিনসেন্ট তোহ বি বলেন, এ ভূমিধসে প্রাথমিক ভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি এবং সেখানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। উপকূলীয় এ নগরীর উত্তরে আনিয়ামা উপকণ্ঠে স্রোতের তোড়ে ২০ টি বাড়ি ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, আহত প্রায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুবে যাওয়া বাড়ির মালিক আবুবকর দাগনন বলেন, আমি আমার তিন বছর বয়সের সন্তানকে হারিয়েছি এবং এখন আমি তার লাশ খুঁজছি।

আরেক বাসিন্দা জানান, ড্রেনেজ চ্যানেল ভেঙে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে।

আবিদজানে সাধারণত মে মাস থেকে বর্ষকাল শুরু হয় এবং তা স্বাভাবিকভাবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত চলে।

শহরটির এক কর্মকর্তা জানান, প্রবল বর্ষণের কারণে গত সপ্তাহে একজনের মৃত্যু ঘটেছে। সূত্র: এএফপি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা