বাংলাদেশকে, ‘খয়রাতি’, বলে, কটাক্ষ, ভারতীয়, মিডিয়ার,
আন্তর্জাতিক

বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ ভারতীয় মিডিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই ভারতের সাথে চীনের সম্পর্কে ভাটা পড়েছে। ঠিক এমনই সময় বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্য বিনা শুল্কে রফতানির সুযোগ দেয় চীন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ।

তবে চীনের এমন সিদ্ধান্তে জ্বলে উঠেছে ভারতীয় মিডিয়া। ভারতের 'জি নিউজ' নামের প্রভাবশালী একটি সংবাদমাধ্যম বাংলাদেশের প্রতি চীনের এই শুল্কমুক্ত বাণিজ্যরীতিকে 'খয়রাতি' হিসেবে উল্লেখ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ ও চীনের সম্পর্ক 'নতুন উচ্চতায়' পৌঁছে গেছে বলেও হতাশা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ভারতকে চাপে ফেলতেই বাংলাদেশকে এমন শুল্কমুক্ত রফতানির সুযোগ করে দিয়েছে চীন এমন ভিত্তিহীন দাবিই করেছে গণমাধ্যমটি। দাবির শেষে বাংলাদেশকে 'খয়রাতি' বলে কটাক্ষ করতেও ছাড়েনি ভারতীয় এই মিডিয়াটি।

লাদাখে যা ঘটলো তারপরে ভারতকে নানা দিক থেকেই চাপে ফেলেছে চীন। পশ্চিমে পাকিস্তানের বেশ খানিকটা অংশ চীন তাদের দখলে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এদিকে নেপালও ভারতীয় ভূখণ্ডের একাংশ তাদের নিজেদের মানচিত্রের সঙ্গে জুড়ে দিয়ে নিজেদের দাবি করেছে। মালদ্বীপের সঙ্গেও রয়েছে ভূমি নিয়ে জটিলতা। এসবের উপরে 'মরার উপর খাড়ার ঘা' হিসেবে যুক্ত হলো বাংলাদেশ চীন শুল্কবিহীন সুসম্পর্ক। উল্লেখ্য রফতানিতে শুল্কমুক্তির ঘটনায় শি জিনপিং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

ভারতীয় পত্রিকাটি চীন কর্তৃক ৯৭ ভাগ শুল্কমুক্তির এই কাজকে 'কূটনৈতিক খেলা' হিসেবে চিহ্নিত করেছে।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টে চিনে ৩০৯৫টি বাংলাদেশ পণ্য শুল্কমুক্ত। এবার নতুন করে ছাড় দেওয়ায় চীনে শুল্কহীন হল ৮২৫৬টি বাংলাদেশি পণ্য। চীন সরকার জানিয়েছে, স্বল্পোন্নত দেশের আর্থিক উন্নয়নে সুবিধা দেওয়া হয়েছে। তবে শুল্ক ছাড় ছাড়াও বাংলাদেশে বিনিয়োগও বাড়িয়েছে চীন।

মাসখানেক আগে কোভিড-১৯ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনার কথাও এক প্রকার আফসোসের সুরে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা