আন্তর্জাতিক
করোনা পরিস্থিতি

সাড়ে ৬ হাজার মৃত্যু, একদিনে শনাক্তের রেকর্ড 

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব মহামারি করোনাভাইরাস প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে আর ভাঙছে। এরইমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এ ভাইরাস ভয়ংকর রূপে প্রভাব বিস্তার করেছে।

এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় আবারও বাড়লো মৃত্যুহার ও সংক্রমণ। করোনায় একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু দেখলো বিশ্ব।

দৈনিক হিসাবে রেকর্ড এক লাখ ৪২ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

কয়েকটি দেশে অত্যন্ত উঁচু হারে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ১৮৫ জন।

আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫১ হাজার ৬২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ২০৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

মঙ্গলবার ১৬ জুন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ১ হাজার ৩৩৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৫ হাজারের বেশি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৮৪৯ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ১৯ হাজার ছাড়ালো প্রাণহানি।

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট ২২ লাখের কাছাকাছি সংক্রমিত।

তৃতীয় স্থানে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৯৬৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫০০ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৫৪৭ জনের মৃত্যু ও ১ লাখ ৫৭ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা