আন্তর্জাতিক

মিলেছে করোনার ওষুধ, দাবি ব্রিটিশ গবেষকদের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কার্যকরি ওষুধ পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলছেন দামে সস্তা এবং সহজলভ্য ডেক্সামেথাসোন দিয়েই ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের বাঁচানো সম্ভব। আর এর প্রমাণ মিলেছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই কমছে।

যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, কম ডোজের স্টেরয়েড চিকিৎসা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একট গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। ভেন্টিলেটরে থাকা রোগীদের এক তৃতীয়াংশ রোগীরই এই ওষুধের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি কমেছে। আর অক্সিজেনে থাকা রোগীদের এক পঞ্চমাংশই এই ওষুধের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।

করোনা চিকিৎসায় কার্যকারিতা পরীক্ষা করার জন্য বর্তমানে ওষুধটি নিয়ে ট্রায়াল চলছে বলে জানা গেছে।

ডেক্সামেথাসোন ১৯৬০ সালের গোড়া থেকেই ব্যবহার করা হয় রিউম্যাটয়েড আর্থাইটিস এবং হাঁপানির মতো রোগের চিকিৎসায়। আউসিইউতে থাকা রোগীদের জন্য এটি স্যালাইনের মাধ্যমে এবং কম গুরুতর অসুস্থ রোগীদের জন্য এটি ট্যাবলেট হিসাবে দেয়া হয়।

গবেষকরা মনে করছেন, যুক্তরাজ্যে করোনা মহামারির শুরুতে ওষুধটির মাধ্যমে চিকিৎসা করানো হলে প্রায় ৫ হাজার রোগীর জীবন বাঁচানো যেত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা