আন্তর্জাতিক
করোনাভাইরাস

হাইড্রোক্সিক্লোরোকুইন বাতিল করলো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার ১৫ জুন করোনার জরুরি চিকিৎসায় এই ওষুধের ব্যবহার বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় শুরু থেকেই ম্যালেরিয়ার এই ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওষুধ সেবন করেন এবং এর প্রচারণাও করেন তিনি।

এফডিএ জানিয়েছে নতুন গবেষণায় দেখা গেছে করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা ক্লোরোকুইন ব্যবহারে রোগীদের মধ্যে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও।

নতুন গবেষণা অনুযায়ী হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, হৃদযন্ত্রের ছন্দপতন ঘটতে পারে, কমে যেতে পারে রক্তচাপ। তাই এই ওষুধের ব্যবহার বন্ধ করতে বলেছে এফডিএ।

এদিকে ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে এই ওষুধ সেবন করেছেন নিয়মিত। এর আগে এর পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, আসলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ওষুধ সেবন করে আমি ঠিক আছি। এটার হয়তো প্রভাব আছে। এটা সেবন করলে হয়তো আপনি অসুস্থ হয়ে পড়বেন না কিংবা মারা যাবেন না।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছে।

যদিও গবেষণায় দেখা গেছে করোনা সারাতে কিংবা রুখতে এই ওষুধের বিশেষ কোনো ভূমিকা নেই। সূত্র: আলজাজিরা

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা