আন্তর্জাতিক

কাতারে তালেবান ও আফগান বৈঠক

ইন্টারন্যাশনাল ডেস্ক :

কাতারে জুন মাসের শেষের দিকে যে কোনও সময় তালেবান ও আফগান সরকারের উচ্চ পর্যায়ে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার ১৪ জুন আফগান সরকার এবং তালেবানের এক মুখপাত্র এই শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।

এর আগে চলতি বছরের শুরুতে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তি সই হয়।

আফগান সরকারের এক সূত্র জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় আন্তঃআফগান আলোচনার আয়োজনের জন্য কাতারের সরকারের একটি প্রস্তাব গ্রহণ করেছেন।

রোববার এক টুইটবার্তায় আশরাফ গণির মুখপাত্র সিদিক সিদ্দিকি জানান, আফগানিস্তান সরকার শুধুমাত্র দোহায় প্রথম বৈঠকের জন্যই একমত হয়েছেন। তবে সরাসরি আলোচনার জায়গা কোনটি হবে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।

জানা গেছে, মার্কিন ও তালেবান চুক্তি অনুযায়ী, আফগান সরকার শিগগিরই ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়া শেষ করবে।

এরইমধ্যে তালেবানের ৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। সূত্র- ভয়েস অব আমেরিকা

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা