আন্তর্জাতিক

ফ্রান্সে পরমাণু সাবমেরিনে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভূমধ্যসাগরের তুলোন বন্দরে নোঙ্গর করা ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙ্গর করা ছিল।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সাবমরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকল কর্মী কাজ করে এবং আগুন নেভানোর জন্য মারসেলি থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়।

ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির একজন মুখপাত্র বলেছেন, এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন আর ছড়িয়ে পড়ছে না তবে এখনো পরিপূর্ণভাবে নিভে যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন, তবে সাবমেরিনের কোন পরমাণু পদার্থ বা অস্ত্র থেকে তিনি আহত হননি। কী কারণে এই সাবমেরিনে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়।

১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণু শক্তিচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা