আন্তর্জাতিক

করোনায় অভাবে সন্তান বিক্রি করলেন বাবা-মা!

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাস রোধে লকডাউনে কাজ হারিয়ে অর্থাভাবে নিজের আড়াই মাসের কন্যা সন্তানকে মাত্র আড়াই হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরূদ্ধে। পরে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বাসিন্দা বাপন ধাড়ার স্ত্রী সওয়া আড়াই মাস আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। বাপন ধাড়া মুম্বাই, হায়দ্রাবাদসহ নানা শহরে ঘুরে শ্রমিকের কাজ করেন। তার স্ত্রীও গৃহপরিচারিকার কাজ করতেন। কিন্তু লকডাউনের কারণে দুজনেই কাজ হারিয়ে আর্থিক কষ্টে পড়েন। পরে কয়েক দিন আগে, হাওড়ার এক দম্পতির কাছে মেয়েকে বিক্রি করে দেন তারা।

শিশু বিক্রির খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলেন জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত।

তিনি বলেন, ‘এরা সত্যিই খুব দরিদ্র। ঘরে কোথাও ত্রিপল টাঙানো, কোথাও টালি লাগানো। আমরা যখন জানতে চাই যে কেন সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন, তখন ভদ্রলোক বলেন বিক্রি নয়, সন্তানকে লালন-পালন করার জন্য এক দম্পতিকে দিয়েছেন ‘

তিনি বলেন, ‘আমরা চেপে ধরি, তাহলে টাকা নিলেন কেন? মাত্র আড়াই হাজার টাকার জন্য মেয়েকে বিক্রি করলেন?’ জবাবে তিনি আবারও সেই কথাই বলতে থাকেন। তবে আমাদের কাছে স্পষ্ট যে তিনি টাকা নিয়েই মেয়েকে বিক্রি করেছিলেন। ওই শিশুকে হাওড়া জেলা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিশ্বনাথ সামন্ত বলেন, ‘পরিবারটি দরিদ্র ঠিকই। কিন্তু শিশুটি যদি ছেলে হত, তাহলে কিন্তু তিনি বিক্রি করতেন না। আমাদের কাছে তিনি স্পষ্টই বলেছেন এটা। মেয়েকে বড় করা, বিয়ে দেওয়া এসব দায়িত্ব পালন করতে এখনও বহু পরিবার দুশ্চিন্তায় পড়ে। মাঝে মাঝে নিজেদেরই দোষী মনে হয় যে আমরাই বোধহয় সচেতন করতে পারিনি মানুষকে।’

শিশু বিক্রি করা ওই বাবাকে জেরা করছে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিশুটির মা অপর এক মেয়েসহ নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা