আন্তর্জাতিক

আসামে ভূমিধ্বসে কমপক্ষে ২০ জন মৃত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের আসামে ভয়াবহ ভূমিধ্বসে মারা গিয়েছেন অন্তত ২০ জন। তবে, এখনও মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি।

মঙ্গলবার (০২ জুন) দক্ষিণ আসামে এই দুর্ঘটনা ঘটেছে। যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই দক্ষিণ আসামের বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার। ওই এলাকায় গত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ছয়জন রয়েছে। আরো অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল। ধারণা করা হচ্ছে, মৃত ও আহতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধ্বসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন। দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধ্বসে এ হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিধ্বসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা