আন্তর্জাতিক

মিষ্টি হাসির ফিলিস্তিনি শিশুটি আর নেই

আন্তর্জাতিক ডেস্কঃ

গল্পে উপন্যাস অনেকেই পড়েছেন ভুবন ভুলানো হাসির কথা। ঠিক গল্পের মতই যেন চার বছর বয়সী শিশু রাফিফ মোহাম্মদ কারাইনের হাসিতে মন্ত্রমুগ্ধ হয়েছিল সারা বিশ্ব। কিন্তু সে হাসি মঙ্গলবার (২ জুন) প্রাণ হারিয়েছে।

গত ২১ মে গুলিবিদ্ধ হয় চার বছর বয়সী ফিলিস্তিনি শিশু রাফিফ মোহাম্মদ কারাইন। গত কিছুদিন ধরে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলো সে। অবশেষে হার মানতে হলো।

এক বিবৃতিতে হাদাসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১ জুন) নিভে গেছে রাফিফের জীবনপ্রদীপ। প্রগতিশীল বামপন্থী ঘরানার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।

পুলিশের ধারণা জেরুজালেম ও পশ্চিম তীরের বিভক্তকারী দেয়ালের উপর দিয়ে ছোঁড়া গুলিতে বিদ্ধ হয় রাফিফ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিউরোসার্জিক্যাল বিশেষজ্ঞদের একটি দল তাকে চিকিৎসা দিচ্ছিলেন। তবে গুলিতে রাফিফের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ফিলিস্তিনি সূত্রকে উদ্ধৃত করে হারেৎজ জানায়, পারিবারিক বিবাদের জের ধরে শিশুটির পরিবার এক বছর আগে ইসাউইয়াতে স্থানান্তরিত হয়। পরিবারের সদস্যরা জানান, তারা প্রথমে ভেবেছিলেন, রাফিফ পড়ে গিয়ে আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই তারা জানতে পারেন সে গুলিবিদ্ধ হয়েছে।

গত সপ্তাহে ইসাউইয়া’র স্থানীয় সূত্র পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। রাফিফের পরিবার যেখানে থাকে সে এলাকাটি বিভক্তকারী সীমানা-দেয়াল থেকে দূরে। তাদের দাবি, কোনও গুলির শব্দ তারা শোনেননি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা