আন্তর্জাতিক

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

আন্তর্জাতিক ডেস্ক:

সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতির রেশ কাটিয়ে না উঠতেই আবারো ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। তবে এবার আর বঙ্গোপসাগরে নয়, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আরব সাগরে।

ভারতের আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, বর্তমানে মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এটি। পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

বুধবার সকাল ৭টা– দুপুর ১২টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্রে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে।

আরব সাগরে সচরাচর ঘূর্ণিঝড়ের দেখা যায় না। তাই বহুদিন পর এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে ভারতের মহারাষ্ট্র রাজ্য। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্রে বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি দল মোতায়েন করা হয়েছে।

এছাড়া সমস্ত উপকূলের পাশে থাকা লোকজনদের সাবধান করা হয়েছে। এছাড়া বেশকিছু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা