আন্তর্জাতিক

করোনাভাইরাসের দুর্বল হওয়ার প্রমাণ নেই: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস শক্তি হারাচ্ছে ইতালির এক চিকিৎসকের এমন দাবির পেছনে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের প্রধান আলবের্তো জাঙ্গরিল্লো রোববার ইতালির গণমাধ্যমগুলোতে দাবি করেছিলেন, বাস্তবে শুরুর দিকের সেই করোনাভাইরাস এখন ‘ক্লিনিকালি’ আর নেই।

তবে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ এবং একাধিক বিজ্ঞানী বরছেন,জাঙ্গরিল্লোর মন্তব্যগুলো বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয়।

তারা বলেন, সংক্রমণের ধরণে অথবা রোগের তীব্রতার দিক থেকে নতুন করোনাভাইরাস উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে – এমনটি বলার মত কোনো উপাত্ত এখনও আমরা পাইনি।

সংক্রমণের সক্ষমতার দিক থেকে ভাইরাসের কোনো পরিবর্তিত হয়নি। তীব্রতার দিক থেকেও এটি বদলায়নি বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞারা।

ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে এর পরিবর্তন এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে নতুন এই করোনাভাইরাসের শক্তি কমার কোনো লক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা দেখছেন না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা