আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনার দাপটে কমপক্ষে ১০০টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটির হিউম্যান ট্রায়ালও হয়েছে। কিন্তু করোনা ভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বের হয়নি।

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। তাদের ভ্যাকসিন যেকোনো দিন বেরোবে তা আমরা এখন থেকেই বলতে পারি না।

এ জিনিস করোনা ভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। ভ্যাকসিন যদি না বের হয় তাহলে সেটাই হবে পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, এইডস রোগের জন্য কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হয়েছে গত চার যুগ ধরে। কিন্তু এখনো এর কোনো ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনা ভাইরাসের ক্ষেত্রেও।

তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনও গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনা ভাইরাস ডেঙ্গু বা এইচআইভির মতো বংশ বিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এ রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।

যদিও সেই প্রক্রিয়াটা অনেকটাই দীর্ঘ। খুব শিগগির সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্দ প্রতিষ্ঠানের এনআইএআইডির ডিরেক্টর আন্টনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা