আন্তর্জাতিক

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়েছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে এতো দিন বিশ্বে অধিক মৃত্যের দেশ হিসেবে পরিচিত ছিল ইতালি। কিন্তু এবার ইউরোপের দেশ ইতালিকে ছাড়িয়ে গেলো যুক্তরাজ্য।

মঙ্গলবার (০৫) ব্রিটিশ সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে করোনায় ইউরোপে সর্বোচ্চ মৃতের দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে উপদ্রুত অঞ্চল ইউরোপ। স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই ভাইরাস। যুক্তরাজ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার ৩২ হাজার ৩১৩ জনে পৌঁছেছে। অপর দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৭৯ জন।

রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাজ্য ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর রাজনৈতিক চাপ জোরালো হতে পারে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় ধীর গতিতে সংক্রমণ হতে শুরু করলে তিনি বেশি সময় বিলম্ব করে মার্চ মাসে ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেন। বিরোধী দলগুলো ইতোমধ্যে লকডাউন আরোপে জনসনের প্রাথমিক বিলম্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা বলছেন, ইতালির হাসপাতাল পূর্ণ হয়ে যাওয়ার পরও যুক্তরাজ্য খোলা রেখেছিলেন তিনি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা