আন্তর্জাতিক

বিশ্বে প্রথম হেলথ পাসপোর্ট চালু করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিচ্ছে যুক্তরাজ্য। বিশ্বে প্রথম দেশ হিসেবে এ ব্যাবস্থা চালু করল দেশটি।

দেশটির শ্রমিক ও কর্মজীবীদের কাজে ফিরতে বা বাইরে বের হলে এ হেলথ পাসপোর্ট লাগবে।

নাগরিকদের এ হেলথ পাসপোর্ট পেতে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক্স তথ্য-উপাত্ত জমা দিতে হবে। আর শুধু পাসপোর্টধারীরাই অফিস কিংবা ভ্রমণ করার সুযোগ পাবেন। খবর: দ্য গার্ডিয়ান।

এ ব্যাপারে এরইমধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাজ্যের সরকার। করোনা বা অ্যান্টিবডি (রোগ প্রতিরোধ ক্ষমতা) পরীক্ষা-নিরীক্ষার পরই ডিজিটাল এই পাসপোর্ট দেয়া হবে। এজন্য এটাকে ‘ইমিউনিটি পাসপোর্ট’ও বলা হচ্ছে।

এদিকে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন শিথিল করে নাগরিকদের কাজে ফেরাতে চান প্রধানমন্ত্রী বরিস জনসন।

গত রবিবার লকডাউন তুলে নেয়ার ব্যাপারে একটি কৌশলপত্রও প্রকাশ করা হয়েছে। এতে দুই মিটার দূরত্ব বিধি মেনে কাজে ফিরতে ব্রিটিশ কর্মজীবীদের বলা হয়েছে।

হেলথ পাসপোর্টের এসব তথ্য-উপাত্ত জমা থাকবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগের কাছে। এছাড়া এই তথ্য স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয়-সরকারের সব পর্যায়েই সংরক্ষিত থাকবে। এদিকে শুধু ব্রিটেনই নয়, নাগরিকদের পাসপোর্ট দেয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রসহ আরো বেশ কয়েকটি দেশ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা