আন্তর্জাতিক
করোনাভাইরাস

মদের দোকান খোলার পর ভারতে আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক:

মদের দোকান খোলার পরই ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৪,০০০। এরপরই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯০০ জন। মোট আক্রান্ত ৪৬,৪৩৩। দেশজুড়ে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন মোট ১৫৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

৫ মে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর আগে একদিনে এত মৃত্যু হয়নি দেশে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৬৮।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটাও একদিনে দেশে রেকর্ড। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪৩৩। এর আগে একদিনে এতজন আক্রান্তও হননি দেশে।

তবে আক্রান্তের সঙ্গে দেশজুড়ে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর মঙ্গলবার সকালের পরিসংখ্যান থেকে জানা গেছে ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছেন; মোট ১ হাজার ৫৬৮ জনের। প্রায় ১২ হাজার ৭২৭ রোগী সুস্থ হয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশে টানা লকডাউন চললেও কোনভাবেই বাগে আনা যাচ্ছে না কোভিড-১৯। ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ান হল এই লকডাউনের মেয়াদ। কিন্তু দেশে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণই নেই বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা