আন্তর্জাতিক
করোনাভাইরাস

আক্রান্ত সাড়ে ৩৫ লাখ, মৃত্যু ২ লাখ ৪৭ হাজারেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৪৭ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৯ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১১ লাখ ৩৭ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ৭৩৫ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৭৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৩।

যুক্তরাজ্যের নতুন করে মারা গেছে ৩১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৪৬ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ১৬৪ জন। মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ১২২ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৭৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ৮৮৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১০ হাজারেরও বেশি।

করোনায় মহামারির নতুর ভূমি হতে যাচ্ছে ব্রাজিল। দেশেটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৭ হাজারেরও বেশি। নতুন করে মারা গেছে ২৭ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭৭ জনে। বিশেষজ্ঞারা বলছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর করোনা মহামারি প্রকট আকাড় ধারণ করবে ব্রাজিলে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা