আন্তর্জাতিক

‘পুষ্পবৃষ্টি’র শুভেচ্ছা পেল ভারতের করোনা যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স, প্যারামেডিকসহ যারা সামনের সারিতে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

৩ মে রবিবার দেশটির সামরিক হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়।

এমন দিনে এই শ্রদ্ধা জানানো হলো যেদিন দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসের মোকাবিলায় সামনের সারিতে রয়েছেন স্বাস্থ্যকর্মী, মাঠে নামা পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সেনা জওয়ান ও সাংবাদিকরা।

করোনাভাইরাসের এই যোদ্ধাদের অভিবাদন ও কৃতজ্ঞতা জানাতে এই পুষ্পবৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি শুক্রবার (১ মে) ঘোষণা করেছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও ভারতীয় তিন বাহিনীর প্রধানরা।

করোনার বিস্তার ঠেকাতে ভারতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। লকডাউনকে সফল করতে যে পুলিশকর্মীরা দিনরাত কাজ করছেন।

রবিবার তাদেরও সম্মান জানানো হয়েছে। দিল্লিতে পুলিশ মেমোরিয়ালে তিন বাহিনীর প্রধানের তরফ থেকে পুষ্প অর্পণ করার মাধ্যমে শুরু হয় সম্মান জানানো।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতের প্রায় সব শহরের আকাশে চক্কর দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান। সুখোই-২০ এমসেআই, মিগ-২৯ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলি রাজধানীতে রাজপথে কুচকাওয়াজ করতে দেখা গেছে।

৫০০ থেকে ১০০০ মিটার উপর থেকে ফুল ছড়িয়েছে এই যুদ্ধবিমানগুলি। এ ছাড়া সি-১৩০ হেলিকপ্টারও একই রুটে পুষ্পবর্ষণ করেছে। বিমানবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড একইভাবে আকাশ থেকে ফুল ছড়ায় দিল্লির গঙ্গারাম, রাজীব গান্ধী সুপার স্পেশালিটি, দীনদয়াল উপাধ্যায়সহ প্রায় সব হাসপাতালের উপর।

মুম্বাইয়েও একই পরিস্থিতি ছিল। মেরিন ড্রাইভে আকাশে কুচকাওয়াজের পর কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল, কস্তুরবা গান্ধী হাসপাতালসহ প্রায় সব সরকারি হাসপাতালের উপরেই পুষ্পবৃষ্টি হয়েছে। শ্রীনগরে ডাল লেক ও চণ্ডীগড়ের সুকনা লেকেও ফুলবর্ষণ হয়েছে। এ ছাড়া দেশের প্রায় সর্বত্রই একইভাবে পুষ্পবৃষ্টির ছবি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা