আন্তর্জাতিক

মায়ের রুমের ফ্রিজারে ১০ বছরের পুরনো লাশ!

আন্তর্জাতিক ডেস্ক:

নিউইয়র্কের ম্যানহাটনের হ্যামিলটন হাইটসের অ্যাপার্টমেন্টে কিছুদিন আগে এক বৃদ্ধা মারা যান। ওই বৃদ্ধার ছেলে অন্য রাজ্যে থাকেন।

বৃদ্ধা মারা যাওয়ার পর তার রুম থেকে প্রায় ১০ বছরের পুরনো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মায়ের মৃত্যুর পর ছেলে ম্যানহাটন এসে রুম খালি করার কাজ করছিলেন। এ সময় বাসার ভেতর ডাকটেপ দিয়ে শক্ত করে বাঁধা একটা ফ্রিজার খুলে ভেতরে প্লাস্টিকে মোড়া একটি মরদেহ দেখতে পান তিনি।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশের ধারণা করছে ফ্রিজারবন্দী মরদেহটি অন্তত ১০ বছরের পুরনো। অনেক বছর হওয়ায় মরদেহটি পুরুষ না নারীর তা নির্ধারণ করা যাচ্ছে না।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ এ নিয়ে তদন্ত করছে।

অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধায়ক আসমির বাসিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মারা যাওয়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই নারী দীর্ঘদিন থেকে এখানে বাস করতেন। তিনি বেশ মিশুক প্রকৃতির ছিলেন। তবে ঐ নারী কখনো তার রুমে কাউকে প্রবেশ করতে দেন নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা