আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ভারতীয় পাঁচ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গোলাগুলির ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কর্নেল ও একজন মেজরসহ ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্যও রয়েছেন।

শনিবার (২ মে) অঞ্চলটির কুপওয়ারা জেলায় রাতভর এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া' জানায়।

সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, "কুপওয়ারা জেলার হান্দোয়ারা এলাকার চাঙ্গিমুল্লায় ‘সন্ত্রাসীরা’ একটি বাড়িতে বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছে, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে সেখানে সন্ত্রাস-বিরোধী অভিযানে যায় ভারতীয় সশস্ত্র বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল।

রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে চালানো ওই অভিযানে দলটি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয়। যৌথ বাহিনীর অভিযানের সময় দুই সন্ত্রাসীও নিহত হয়।

সেনাবাহিনী ও পুলিশের পাঁচ জনের একটি দল বেসামরিক নাগরিকদের বের করে আনতে সন্ত্রাসীদের অধিকৃত এলাকায় প্রবেশ করে বেসামরিকদের মুক্ত করে আনার সময় সন্ত্রাসীরা ওই দলটিকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এ ঘটনায় উদ্ধারকারী দলটির সদস্যরা নিহত হয়।"

সেনা ও পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, "হান্দোয়ারায় আমাদের সৈন্য ও নিরাপত্তা সদস্য হারানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অসীম সাহস দেখিয়েছেন এবং দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমরা কখনোই তাদের বীরত্ব ও ত্যাগের কথা ভুলবো না।"

ভারতীয় নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, গত দু’ সপ্তাহে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চালানো একাধিক অভিযানে অন্তত ২০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা