আন্তর্জাতিক

প্রভাবশালী চার মিডিয়াকে হ্যারি-মেগানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের প্রভাবশালী চারটি ট্যাবলয়েডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। চারটি ট্যাবলয়েড হলো দ্য সান, ডেইলি মেইল, ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেস।

সম্প্রতি চারটি মিডিয়ার সম্পাদকদের কাছে পাঠানো আলাদা চিঠিতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন হ্যারি ও মেগান। নিজেদের বিরুদ্ধে মিথ্যা ও আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসের শেষ দিনে রাজপরিবারের কাজ ছেড়ে দেওয়া প্রিন্স হ্যারি ও মেগান চারটি মিডিয়ার ওপর খুবই অসন্তুষ্ট। যদিও তারা বিষয়টি গোপন রাখেন। চলতি সপ্তাহে একটি পত্রিকার বিরুদ্ধে তাদের করা মামলার শুনানি হবে লন্ডনের হাইকোর্টে।

বর্তমানে লস অ্যাঞ্জেলসে বাস করা হ্যারি ও মেগান- দ্য সান, ডেইলি মেইল, ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেসের সম্পাদকের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, 'তাদের (হ্যারি ও মেগান) সঙ্গে তাদের (সম্পাদকদের) আর কোনো সম্পর্ক ভবিষ্যতে থাকবে না।'

হ্যারি ও মেগান বলেন, 'আমাদের নিয়ে মিথ্যা গল্প ছাপানো হচ্ছে যাতে আমরা বিস্মিত। তাই আপনি নোট রাখেন যে আপনার প্রকাশনার সঙ্গে ভবিষ্যতে আর কোনো সম্পর্কই বজায় থাকবে না।'

তারা বলেন, সমালোচনা এড়াতে কিংবা সঠিক রিপোর্ট না করতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা