আন্তর্জাতিক

সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করেছে, সৌদি আরবে ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
ইরাকেও গত বছর মৃত্যুদণ্ড দ্বিগুণ বেড়ে ১০০ তে পৌঁছেছে। ২৫১ জনের প্রাণদণ্ড দিয়ে গত বছর চীনের পর দ্বিতীয় স্থানে ইরান। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতার পরেও দেশগুলো একাজ চালিয়েই যাচ্ছে।

অবশ্য বিশ্বজুড়ে টানা চতুর্থ বছর প্রাণদণ্ডের সংখ্যা কমেছে, ২০১৮ সালের চেয়ে ৫ শতাংশ কম। গত বছর গোটা বিশ্বে মৃত্যুদণ্ড হয়েছে ৬৫৭ জনের। অ্যামনেস্টি বলছে গত এক দশকে এটাই সর্বনিম্ন।

অ্যামনেস্টির গবেষণা বিভাগের ঊর্ধ্বতন পরিচালক ক্লেয়ার আলগার বলেছেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদণ্ড দেয় তারা। আগের বছর যা ছিল ১৪৯।

অবশ্য মানবাধিকার সংস্থাগুলো চীনকে বাদ দিয়েই তালিকা তৈরি করেছে। কারণ চীন এ তথ্য গোপন রাখে, অনুমান করা হয় দেশটিতে হাজারের মতো প্রাণদণ্ড হয়। এছাড়া মৃত্যুর শাস্তির তথ্য গোপন রাখে ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা