আন্তর্জাতিক

আশঙ্কাজনক অবস্থায় কিম !

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিবছর দাদার জন্মদিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিম জং উন। কিন্তু এবারই প্রথম সে অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। কারণ হিসেবে ধরা হচ্ছে উনের একটি অস্ত্রোপচারের পর তিনি নাকি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

সম্প্রতি উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের ব্যাপারে এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

আর এ জন্যই গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলেও জানিয়েছে মার্কিন এই সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তবে উত্তর কোরিয়ার সরকারের গোপনীয়তার কারণে কিমের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, কিমের অনুপস্থিতি নিয়ে যে ধারণা করা হচ্ছে সেটি সঠিক না। এ বছর ১৭ বার প্রেসিডেন্ট কিম জং উন জনসম্মুখে এসেছেন বলেও দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা