আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনার থাবা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ভারতের রাষ্ট্রপতির স্বাস্থ্য সুরক্ষাই এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাষ্ট্রপতি ভবনেই কোভিড-১৯ হানা দিয়েছে। সেখানে কর্মরত এক পরিচ্ছন্নকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যেহেতু ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও এসেছেন, তাই তার কাছ থেকে ওই ব্যাধি অন্যদের শরীরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিন চারেক আগে রাষ্ট্রপতি ভবনের ওই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তার পরিবারকে এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

তবে সেখানকার অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে আশার কথা এটাই যে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ঐ কর্মী ছাড়া কারও শরীরের ভাইরাসটি পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা