আন্তর্জাতিক

বিয়ের আশায় ৮৫০ কিমি রাস্তা সাইকেলে পাড়ি, এরপর…

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়েকে কি আর করোনা নামক ভাইরাস আটকাতে পারে! তাই বিয়ের স্বপ্নে বিভোর হয়ে করোনার সংকটময় পরিস্থিতিতে লকডাউন ভেঙ্গে প্রায় ৮৫০ কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দেওয়ার আশায় বাড়ি থেকে বের হয় এক যুবক। কিন্তু স্বপ্নপূরণের ১৫০ কিলোমিটার আগেই তাকে থামিয়ে দিলো পুলিশ। বিয়ের পরিবর্তে এবার তাকে পাঠানো হবে কোয়ারেন্টাইন সেন্টারে।

টাইলস কারখানায় কাজ করেন সোনু কুমার চৌহান। পরিবারিক ভাবেই ১৫ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের এক তরুণীর সঙ্গে তার বিয়ের কথা ঠিক করা ছিল।

কিন্তু আচমকাই দেশের লকডাউন সাথে তার বিয়েতেও জুরে গেল লকডাউন। কীভাবে যে সাতপাকে বাঁধা পড়বেন সোনু, সেই ভাবনায় প্রায় মাথায় আকাশ ভেঙে পড়ে প্রত্যেকের। তবে এক সময়ে সকলেই স্থির করেছিলেন বিয়ে স্থগিত রাখবেন। করোনা পরিস্থিতি কেটে গেলেই না হয় সারা যাবে শুভ কাজ।

কিন্তু বছর চব্বিশের সোনু নাছোড়বান্দা। তিনি স্থির করলেন ৮৫০ কিলোমিটার রাস্তা সাইকেলে চড়ে গিয়ে বিয়ে করবেন। যেমন ভাবনা, তেমনই কাজ। পাঞ্জাবের লুধিয়ানা থেকে সাইকেলে চড়ে বেরিয়ে পড়লেন ওই যুবক। প্রায় সপ্তাহখানেক ধরে সাইকেল চালান সোনু এবং তার তিন বন্ধু।

কিন্তু গন্ডগোলটা বাধল রবিবার। মহারাজগঞ্জের পিপরা রসুলপুরের কাছে পুলিশের সোনু-সহ চারজনকে দেখে সন্দেহ করে। তাদের প্রশ্ন করা হয় কেন এই লকডাউনের মধ্যে তারা বের হয়েছে।

সোনু বলেন, “বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে তাই যাচ্ছিলাম। যদিও করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে একেবারে ছোট করেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু পুলিশ আমাকে বাড়ি পৌঁছতে দিল না। কি আর করা যাবে! আগে সুস্থ আছি কি না দেখি তারপর না হয় বিয়ে হবে।”

আপাতত ওই যুবকদের বলরামপুরের এক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাদের। সুস্থ থাকলে তাদের পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে। সূত্র: সংবাদ প্রতিদিন

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা