আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লকডাউনবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামন রোধে জারি করা লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। লকডাউনের নির্দেশনা অমান্য করেই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন স্থাপনার সামনে প্রতীকী বডিব্যাগ রেখে প্রতিবাদ জানায় এসব বিক্ষোভকারীরা। দেশটির সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

তবে এই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বিভিন্ন অঙ্গরাজ্যকে ‘স্বাধীন’ করার আহ্বান জানানোর পর থেকেই রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, কেন্টাকি, ওহিও, নর্থ ক্যারোলিনা ও মিনেসোটা অঙ্গরাজ্যে। শনিবার (১৮ এপ্রিল) টেক্সাসের ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে লকডাউন তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। তাদের অনেকের হাতেই যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও করোনা মহামারি নিয়ন্ত্রণের অন্যতম শীর্ষ কর্মকর্তা ডা. অ্যান্থনি ফওসিকে বহিষ্কারের দাবিতে প্ল্যাকার্ড দেখা গেছে।

এদিকে, লকডাউন-বিরোধীরা প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন স্থাপনাগুলোর সামনেও বিক্ষোভ করেছেন। শনিবার শিকাগোতে এমন একটি ভবনের সামনে বেশ কয়েকটি প্রতীকী বডিব্যাগ রেখে বিক্ষোভ করে একটা দল।

আরেকটি দল নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে নকল বডিব্যাগ রেখে বিক্ষোভ করেছে। ব্যাগগুলোর ওপর ‘করোনায় মৃত ১০০০+ স্বাস্থ্যকর্মীর স্মরণে’বা ‘ইমিগ্রেশন বিভাগের হেফাজতে মৃত অভিবাসীদের স্মরণে’এ জাতীয় স্লোগান লেখা ছিল।

কেন্দ্রীয় সরকার কিছু না বললেও টেক্সাস কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারাই হতে চলেছে যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়া প্রথম অঙ্গরাজ্য। আগামী সপ্তাহেই সেখানকার দোকানপাট খুলে দেয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা