আন্তর্জাতিক

লকডাউনের মধ্যে কাশ্মীরে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের লকডাউন পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ ও সিআরপিএফ এর যৌথ টহলে হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কাশ্মীরের দক্ষিণে সোপোরে ঐ হামলায় প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর ৩ জওয়ান।

বারামুল্লা জেলায় কাশ্মীর রাজ্য পুলিশ ও সিআরপিএফ এসময় যৌথ টহলদারিতে ছিল। হামলাকারীদের খুঁজতে জেলাটি জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খবরে বলা হয়, গত দুই সপ্তাহের মধ্যে দুইবার হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসের প্রথমে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবী উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।

তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয় ২ বিপ্লবী।

তবে দেশটির গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই এলাকায় আরও কয়েকজন গা ঢাকা দিয়ে ছিল। এই খবরে এলাকা জুড়ে চিরুণী তল্লাশি চালিয়েছিল জওয়ানরা।

ভারতের অন্যান্য স্থানের মতো জম্মু ও কাশ্মীরেও করোনাভাইরাস থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা