আন্তর্জাতিক

ফিলিস্তিনের করোনা ক্লিনিকে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া ওই ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।

করোনা রোগীদের চিকিৎসার জন্য ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।

ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। এরিমধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

এছাড়া ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা