আন্তর্জাতিক
করোনাভাইরাস

ধূমপায়ীরা আক্রান্ত হয় কম বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

ধূমপান নাকি করোনা থেকে রক্ষা করে। এমনটাই দাবি করেছেন বিশ্বখ্যাত শিল্পী ডেভিড হকনি। অবশ্য তার এ কথা শুনে অনেকেই হাসাহাসি করছেন। দাবিটি অযৌক্তিক বলে অনেকে আবার এটি নাকোচও করে দিয়েছেন। তবে গবেষণা কিন্তু ডেভিড হকনির কথাতেই অনেকটা সায় দিচ্ছে।

তবে আশ্চর্যের বিষয় হলো এক গবেষনায় দেখা গেছে, করোনা আক্রান্ত সাধারণ রোগীর তুলনায় ধূমপায়ী রোগীর সংখ্যা কম! সম্প্রতি এ খবর জানায় ডেইলি মেইল।

এমনকি চীনের একাধিক গবেষনা বলছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সাধারণ জনসংখ্যার তুলনায় ধূমপায়ীদের সংখ্যা খুব কম ছিল। এতে দেখা যায়, আক্রান্ত সাধারণ রোগী ২৬ দশমিক ৬ শতাংশ, আর ধূমপায়ী মাত্র ৫ দশমিক ৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ৭ হাজার করোনা রোগীর স্যাম্পল নিয়ে পরীক্ষা করেছে। এতে দেখা যায়, মাত্র ১ দশমিক ৩ শতাংশ ধূমপায়ী ছিলেন। সমীক্ষায় আরও দেখা গেছে, ধূমপায়ীদের হাসপাতালে বা আইসিইউতে যাওয়ার বড় সম্ভাবনা নেই। যদিও আমেরিকানদের মধ্যে মাত্র ১৪ শতাংশ ধূমপায়ী।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাঙ্কোইস ব্যালাক্স বলেছেন, ‘bizarrely strong’ প্রমাণ করে এটি সত্য হতে পারে।

তবে গবেষণায় এমন ফলাফল দেখে গবেষকরা বলছেন, ধূমপয়ীরা কেন করোনায় কম আক্রান্ত হচ্ছেন এর কারণগুলি অস্পষ্ট। এমনকি বৈজ্ঞানিক গবেষণা থেকে প্রাপ্ত প্রমাণগুলি পরস্পরবিরোধী। কোন কোন গবেষক বলেছেন, এ বিষয়টি চিকিৎসকদের লক্ষ্য করা উচিত।

তবে বৈজ্ঞানিকরা বলছে, করোনায় ফুসফুসের যে ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় ধূমপান করলে। কিন্তু বিজ্ঞানীরা স্বীকার করেছেন, সিগারেটের ফলে রোগটি আরও খারাপ হতে পারে এমন কোনও সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে নেই।

এরইমধ্যে ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় সরকারই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য লোকদের ধূমপান বন্ধ করার আহবান জানিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা